,

8 May 2025, 7:22 PM

অতিবৃষ্টিতে বাসিয়া-পদ্মার ম্যাচ পরিত্যক্ত; সুরমার জয় ও বক্কর প্লেয়ার অব দ্য ম্যাচ

আপডেট টাইম : May 8, 2025 7:22 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’-এর প্রথম ম্যাচে বাসিয়া টাইটানস ও পদ্মা প্লাটুনের মধ্যে খেলা অতিবৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। উভয় দল ১-১ পয়েন্ট পাবে। দ্বিতীয় ম্যাচে সুরমা গ্ল্যাডিয়েটর্স মেঘনা সুপার জায়েন্টসকে ২২ রানে হারিয়ে জয়ী হয়। সুরমার খেলোয়াড় বক্কর (৩৪ বলে ৪৮ রান) প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও সাংবাদিক আব্দুল আহাদ খান জামাল।

আগামীকালের ম্যাচ সূচি হলো প্রথম ম্যাচ (সকাল ৯:৩০টা): যমুনা ওয়ারিয়র্স বনাম কুশিয়ারা সুপার কিংস। দ্বিতীয় ম্যাচ (বিকাল ১:৪৫টা): পদ্মা প্লাটুন বনাম সুরমা গ্ল্যাডিয়েটর্স।

শেয়ার করুন