শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ মে ২০২৫, ১১:২২ অপরাহ্ণ

শিক্ষার আলো ছড়িয়ে দিতে আল ফজল ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ: ২০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও বোরকা বিতরন

আপডেট টাইম : মে ১, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : শিক্ষার অধিকার সবার জন্য নিশ্চিত করতে আল ফজল ফাউন্ডেশন এর অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার ছাতক সদর ইউনিয়নের মধুকোনী গ্রামে ফাউন্ডেশনটির আয়োজনে ২০০ এর বেশি অসহায় শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও বোরকা বিতরণ করা হয়েছে। স্থানীয় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি আন্তর্জাতিক মানবিক সহায়তার নীতিমালাকে অনুসরণ করে সম্পন্ন হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ-এর সভাপতিত্বে ও মাষ্টার ইয়াকুব আলী ও ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, “বিএনপি সবসময় অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে আছে, ছিল এবং থাকবে। অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে—শিক্ষার্থীরা কার সঙ্গে চলছে, তাদের পড়াশোনার অবস্থা কেমন, তা নিয়মিত খোঁজখবর নিতে হবে। এছাড়া, তিনি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি আরো বলেন, আল-ফজল ফাউন্ডেশন ও খালেদ বিন শহীদকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এগিয়ে এসেছেন। সমাজের অন্যান্য বিত্তবানদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত।”

আল ফজল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক খালেদ বিন শহীদ বলেন, “আমরা গত তিন বছর ধরে এই অঞ্চলের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের জন্য কাজ করছি। আমাদের লক্ষ্য হলো এখানে একটি মডেল স্কুল প্রতিষ্ঠা করা, যেখানে শিক্ষার্থীরা আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাউয়া বাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, ছাতক ইউনিয়ন এসইএস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ডাঃ শাখাওয়াত হোসেন জীবনের পুত্র তায়িব হাসান, ছাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, জসিম উদ্দিন সালমান, শহিদুর রহমান সোহেল, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন, এডভোকেট রাহি তালুকদার, পৌর বিএনপি নেতা ফরিদ মিয়া, আশরাফুল হক খেলন, রশীদ মিয়া প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মানিক মিয়া, কবির আহমদ মধু, সেলিম আহমদ, হেলাল আহমদ, জুমেল আহমেদ, নুরুল হক, জালাল উদ্দিন শান্ত, মুজিবুর রহমান, সামছু মিয়া, মাহমুদ আলী, হাজি সিরাজুল ইসলাম, সামছুল ইসলাম, জাবের আহমদ, শফিক মিয়া, মঈন উদ্দিন, খোয়াজ আলী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এই উদ্যোগটি শুধুমাত্র শিক্ষা সামগ্রী বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতার প্রতীক। আল ফজল ফাউন্ডেশনের এই কর্মসূচি আন্তর্জাতিক শিক্ষা ও মানবিক সহায়তার লক্ষ্যমাত্রা (SDG-4) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেয়ার করুন