১ মে ২০২৫, ২:০৬ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট মো. আব্দুল আহাদ বলেছেন, বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ সহ অবিলম্বে ১০ দফা ন্যায্য দাবী বাস্তবায়ন করতে হবে। বৃহত্তর জৈন্তিয়ার সর্বস্তরের মানুষের সমস্যা সমাধানে সরকারকে আন্তরিক হতে হবে।
এডভোকেট আহাদ বুধবার(৩০ এপ্রিল) বিকেল ৪টায় বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের এক জরুরী সভায় এসব কথা বলেন। স়গঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক গোলজার আহমদ হেলালের পরিচালনায় নগরীর শিবগঞ্জে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ডা: মোন্তাজিম আলী,পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন চৌধুরী, জালালাবাদ ইমাম সমিতির দায়িত্বশীল মাওলানা হোসাইন আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা শরীফ উদ্দিন, যুগ্ম আহবায়ক প্রভাষক আসাদুল আলম চৌধুরী, যুগ্ম আবুল মনসুর সাজু চৌধুরী, যুগ্ম সদস্য সচিব প্রভাষক মহি উদ্দিন জাকারিয়া,জৈন্তাপুর উপজেলা আহবায়ক মোশাহিদ আলী, যুব সংগঠক ফাহিম আহমদ প্রমুখ।
সভায় বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর ,গোয়াইনঘাট ,কানাইঘাট ও কোম্পানিগন্জ উপজেলায় অবিলম্বে গ্যাস সংযোগ, সিলেট কানাইঘাট বোরহানউদ্দিন রোড,সিলেট সালুটিকর গোয়াইনঘাট রোড সহ সকল ভাঙ্গা রাস্তা দ্রুত সংস্কার সম্প্রসারণ এবং মহাল সামিল জলকর আইন দ্রুত বাস্তবায়ন সহ বৃহত্তর জৈন্তিয়াবাসীর ১০ দফা ন্যায্য দাবী বাস্তবায়নে দাবীতে মে মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়া বৃহৎ জৈন্তিয়ার শত সহস্র কোটি টাকার বিভিন্ন সম্পদের অবৈধ লুটপাট বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্হা গ্রহণ করতে ও লুটেরাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।