২২ এপ্রিল ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
আলোকিত সিলেট ডেস্ক : বৈষম্য বিরোধী আন্দোলনে আহত “জুলাই যোদ্ধাদের” মাঝে বিশেষ হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠান আজ (২২ এপ্রিল) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকারি এই উদ্যোগের মাধ্যমে আহত আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হেলথ কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিত সিংহ, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত, ডেপুটি সিভিল সার্জন, সিএস অফিসের মেডিকেল অফিসার ডা: আবু সালমান মো: সাইফুল ইসলাম (সমন্বয়ক), যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের যাচাই-বাছাইসহ যাবতীয় কার্যক্রমে সিভিল সার্জন অফিসের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
সিভিল সার্জন অফিসের সমন্বয়ে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।