29 March 2025, 11:12 PM
সিলেট বিভাগের সর্বস্তরের জনসাধারণ, সিলেট নগরবাসীসহ প্রবাসী সকল বাংলাদেশীদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের জনপ্রিয় দৈনিক আলোকিত সিলেট ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ গোলজার আহমেদ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতরের পবিত্র দিন ঘিরে আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ। এই মহিমান্বিত উৎসব আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতরে আমাদের প্রিয় পাঠক, গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, লেখক, সাংবাদিক, পত্রিকা বিলিকারক, ব্যবসায়ী, চাকুরিজীবী, কৃষক, শ্রমিক, জেলে সহ সমগ্র সিলেটবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা।
এই শুভ দিনে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা। ঈদের আনন্দ আমাদের সমাজে মৈত্রী ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে- এই আমাদের প্রত্যাশা। ঈদ মোবারক! -বিজ্ঞপ্তি