শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ মার্চ ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেফতার

আপডেট টাইম : মার্চ ১০, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি: ছাতকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চাঁদাবাজির অভিযোগে তিনজন এবং ইউপি আওয়ামীলীগের কোষাধ্যক্ষসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুর ২ ঘটিকার সময় ছাতক থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া একই দিন সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. কদরিছ খানকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ছাতক পৌরসভার মন্ডলীভোগ গ্রামের মৃত বেদা মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩০), লেভারপাড়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র সিরাজ মিয়া (৫৬), মন্ডলীভোগ গ্রামের মদরিছ মিয়ার পুত্র রুবেল মিয়া (৩৫) এবং ভাতগাও ইউনিয়নের মন্ডল পুর গ্রামের মৃত সিরাজ খাঁনের পুত্র মো. কদরিছ খান (৫৮)।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে, মো. কদরিছ খানের বিরুদ্ধে The Special Powers Act, 1974 Section 15(3)/25-D ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে আছেন এবং রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানের প্রশংসা করে জানান, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান জোরদার হওয়া উচিত।

শেয়ার করুন