বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে : সামান্তা শারমিন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ



শেয়ার করুন

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে কাজী নজরুল অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্যপাত্র সামান্তা শারমিন বলেন, অনেক দল সংস্কার-নির্বাচন নিয়ে নানা কথা বলছে। সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচন মুখোমুখি করা ঠিক না। জাতীয় নাগরিক কমিটির প্রধান লক্ষ্য নির্বাচন নয়, গণহত্যার বিচারই মুখ্য। জুলাই-আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে মৌখিকভাবে নিষিদ্ধ করলে হবে না। রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক কমিটি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে। শুধু তাই নয়, গণহত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই জড়িত তাদের শাস্তির মুখোমুখি করতে হবে।

তাছাড়া জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, কোনো খুনিকে আর রাজনীতিতে দেখতে চাই না। বিশিষ্ট নাগরিকের নামে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায় তাদের জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। তাদের যথাযথ জবাব দেওয়া হবে।

বিভাগীয় প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ আল গালিব ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হোসাইন আহমদসহ অনেকে।

শেয়ার করুন