,

17 March 2023, 7:57 PM

জৈন্তাপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গৃহ নির্মাণ কাজ পরিদর্শনে ড. মোঃ মনজুরুল ইসলাম

আপডেট টাইম : March 17, 2023 7:57 PM



শেয়ার করুন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গৃহ নির্মাণ কাজসহ অন্যান্য প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করা হয়।

১৭ মার্চ (শুক্রবার) বিকাল ৫ টায় উপজেলার চারিকাটা ইউনিয়নের বনপাড়া গ্রামে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-আঞ্চলিক সহযোগিতা সেলের পরিচালক-১, যুগ্ম সচিব ড. মোঃ মনজুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, ৩ নং চারিকাটা ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান করিম, সাবেক চেয়ারম্যান মোঃ শাহ আলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, ইউপি সদস্য আব্দুন নুর, শাহীন আহমদ, রুবেল শরীফ, সেলিম আহমদ, সংবাদকর্মী ইউসুফুর রহমান, মোঃ সাজ উদ্দিন সাজু সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে গৃহ নির্মাণের অগ্রগতি ও গুণগত মান সন্তোষ প্রকাশ করেন এবং পুনর্বাসিত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ব্যপারে নির্দেশনা প্রদান করেন ড. মোঃ মনজুরুল ইসলাম।

শেয়ার করুন