২১ ডিসেম্বর ২০২২, ৬:৪৭ অপরাহ্ণ
আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২০২৩-এ বগুড়ায় বাংলাদেশ কৃষক সমিতির চতুর্দশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন উপলক্ষে মঙ্গলবার, বেলা সাড়ে ১২ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. এসএমএ সবুর, সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সহ সভাপতি নিমাই গাঙ্গুলি, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, সহ সাধারণ সম্পাদক আবিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য লাকী আক্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন,কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সদস্য হাসান আলী শেখ, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া ও ভ্রাতৃপ্রতীম সংগঠনসমূহের সহযোগিতা কামনা করেন।