,

15 August 2022, 10:44 PM

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : August 15, 2022 10:44 PM



শেয়ার করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকীতে রাজধানীর ধানমন্ডির ৩২ নাম্বার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন।

কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাবেক সচিব নাসির উদ্দিন আহম্মেদ ও সদস্য সচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন পর্বে আরও অংশ নেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন, নির্মাতা সাইফ আহম্মেদ, কলামিস্ট তাপস হালদার, ডা. সুনান বিন ইসলাম, ডা. মো. মাসুদ আলম, সাবেক ছাত্র নেতা ধীমান রায়, শফিক রেন্জার, সাদেক আহম্মেদ সৈকত, রাজিব কর, লিমন ফয়সাল, মিশন চৌধুরী প্রমূখ।

কেন্দ্রীয় কমিটি ছাড়াও সম্প্রীতি বাংলাদেশ ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকেও জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা।

শেয়ার করুন