শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ মে ২০২২, ১১:০৭ অপরাহ্ণ

জৈন্তাপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি

আপডেট টাইম : মে ১৮, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি৷

১৮মে বুধবার বিকাল সাড়ে ৫টায় প্রতিমন্ত্রী জৈন্তাপুর উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন৷ তিনি উপজেলার দামড়ি এবং জৈন্তাপুর ইউপি প্রাঙ্গণে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন৷

এসময় সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সহ জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷ প্রতিমন্ত্রী বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করে গোয়াইনঘাট উপজেলার উদ্দ্যেশ্যে রওয়ানা করেন।

শেয়ার করুন