,

25 April 2022, 12:18 AM

গোয়াইনঘাটে ৮৭ লক্ষ টাকার কম্বাইন হারভেষ্টার বিতরণ

আপডেট টাইম : April 25, 2022 12:18 AM



শেয়ার করুন

আমির উদ্দিন :-গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অধ্য ২৪ এপ্রিল রবিবার বেলা ১২ ঘটিকার সময় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস গোয়াইনঘাট এর মাধ্যমে ০৪ টি কম্বাইন হারভেষ্টার বিতরণ করা হয়। ৪ টি কম্বাইন হারভেষ্টারের মূল্য ৮৭ লক্ষ টাকা যার বড় দুটির প্রতিটির মূল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা করে কিন্তু উপকারভোগীরা মাত্র ১১লক্ষ টাকায় কিস্তিতে পরিশোধ করতে পারছেন। বাকী ছোট দুটি যার মূল্য ১২ লক্ষ টাকা কিন্তু উপকারভোগীরা ৮ লক্ষ টাকায় ভর্তুকিতে পাচ্ছেন।সরকার ভূর্তকী প্রদান করেছে প্রায় ৫৬ লক্ষ টাকা। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ প্রমুখ।

শেয়ার করুন