৭ এপ্রিল ২০২২, ২:০৮ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধিঃ
ওসমানীনগর উপজেলার হযরত শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরটিআইপি-২(এলজিইডি)’র অর্থায়নে ব্রাক সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের অধীন বাংলা বাজার কমিউনিটি রোড সেফটি প্রকল্পের এক দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার ( ০৬ এপ্রিল ২০২২ ইং ) প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে সহায়ক ভূমিকা পালন করেন মোহাম্মদ আজমত আলী, অফিসার সাপোর্ট সার্ভিস, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি। আরো উপস্থিত ছিলেন হাসান আলি, বিভাগীয় সমন্বয়ক, ব্রাক সচেতনতা অভিযান প্রকল্প। প্রশিক্ষণে বিভিন্ন পেশাজীবী ইমাম, জনপ্রতিনিধি, গ্রাম্য ডাক্তার, ড্রাইভার, অবসরপ্রাপ্ত শিক্ষক, ব্যবসায়ী এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জনাব মোঃ সোবহান শেখ।