,

6 April 2022, 1:56 AM

নর্থ ইস্ট নার্সিং কলেজের উপাধ্যক্ষ ও সিলেট নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ নূরজাহান বেগমের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

আপডেট টাইম : April 6, 2022 1:56 AM



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: নর্থ ইস্ট নার্সিং কলেজের উপাধ্যক্ষ ও সিলেট নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ,বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সিনিয়র সহ-সভাপতি মো নজরুল ইসলাম বাবুল এর বড় বোন নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেন নার্সিং অফিসার,কবি ও সাহিত্যিক সুরাইয়া পারভীন লিলি,সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার নেতা শেখ মো. লুৎফুর রহমান,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক আলোকিত সিলেট এর চীফ রিপোর্টার কবি নূরুদ্দীন রাসেল,বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর প্রতিনিধি নুর আহমদ কামাল,সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.ডি চৌধুরী বাপ্পি,মানবাধিকার কর্মী ছাদেকুর রহমান,দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ইসমাঈল আলী টিপু,আইপি চ্যানেল বায়ান্ন টেলিভিশন এর স্টাফ রিপোর্টার জনি শর্মা ও সজিব শর্মা,দৈনিক বাংলার বার্তা’র স্টাফ রিপোর্টার শাহিনুর রহমান শাহিন,স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এর পক্ষে মো.আজির উদ্দিন,বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার পক্ষে আবুল কালাম ও ইমরান হোসেন,যুব সংগঠক জিল্লুর রহমান,স্বরবর্ণ ডটকম’র প্রকাশক এমজি রাব্বানী,ডেইলি স্বর্ণালী দিন ডটকম এর সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী প্রমুখ।

নূরজাহান বেগম শনিবার (২ এপ্রিল) সকাল ৮টা ২৭ মিনিটের সময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

নূরজাহান বেগম ছিলেন বাংলাদেশের নার্সিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এই পেশায় স্ব-মহিমায় আমৃত্যু সেবা দিয়ে গেছেন। তাঁর হাত ধরে অসংখ্য ব্যক্তি চিকিৎসাসেবার মহানব্রতে নিয়োজিত আছেন।

অনেকের নার্সিং পেশায় আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নূরজাহান বেগম।নূরজাহান বেগমের প্রয়ানে বাংলাদেশের নার্সিং জগতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা কখনো পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য,নূরজাহান বেগম ক্লিনটন ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় আমেরিকা হতে আজীবন মেয়াদি ডক্টরেট সম্মাননা (অ্যাডমিনিস্ট্রেটর এচিভমেন্ট অ্যাওয়ার্ড)-২০১৪ অর্জনের পাশাপাশি পাশাপাশি অনেক স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দেশ বিদেশ থেকে বিভিন্ন একাডেমিক ও ক্লিনিক্যাল সনদ অর্জন করেন। তিনি তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা নার্সিং ক্ষেত্রে দিয়ে গেছেন।

তাঁর স্বামী মরুহুম মোঃ জালাল উদ্দীন আইনজীবি ছিলেন। একমাত্র সন্তান ডাঃ শাহানূর ইসলাম জুয়েলের সাথেই তিনি সিলেট নগরীর ঘাসিটুলাস্থ তার নিজস্ব বাসভবনে থাকতেন।তিনি বিগত কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

নূরজাহান বেগম বিএসসি ইন নার্সিং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ম স্থান অধিকার করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের মার্গারেট বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (এডমিনিস্ট্রেশন ও মেনেজমেন্ট) ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি সাবেক বিভাগীয় পরিচালক (নার্সিং), সাবেক সমন্বয়ক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (১৯৯১-২০০৪), সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ নার্সিং কাউন্সিল (১৯৭৫-২০২১), সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মেডিসিন ও নার্সিং অনুষদ) এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

 

 

শেয়ার করুন