2 April 2022, 4:03 PM
ওসমানীনগর প্রতিনিধিঃ
ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের পশ্চিম সুন্দিখলা গ্রামের নব নির্মিত মসজিদের উদ্বোধন করা হয় শুক্রবার ( ০১ এপ্রিল ২০২২ ইং)।
গ্রামের প্রবাসী এবং ভিত্তবানদের দানে পশ্চিম সুন্দিখলা বায়তুন নূর জামে মসজিদটি উদ্বোধন করা হলেও এখনো রয়েছে অনেক কাজ বাকি। গ্রামবাসীর বিশ্বাস আল্লাহ তায়ালার হুকুমে যথা সময়ে মসজিদের পুরো কাজ সম্পন্ন হবে।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধূরী, সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা , ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু , ইউপি সদস্য স্বপন আহমদ, মোতাওয়াল্লী আব্দুল মন্নান, গ্রামের মুরব্বী আশিকুর রহমান, রশিক উদ্দিন, রাসিম আহমদ, আফিক উল্লাহ, আফাস উদ্দিন, মোঃ লুৎফুর রহমান, মিছবা মিয়া, আওলাদ মিয়া প্রমুখ।