,

10 February 2022, 5:04 PM

জালালাবাদ রোটারি ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

আপডেট টাইম : February 10, 2022 5:04 PM



শেয়ার করুন

গত ৯ ফেব্রুয়ারী বুধবার সকালে জালালাবাদ রোটারি ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচী নগরীর মাণিক পীর রোডে পালন করা হয়।

মাস্ক বিতরণ কালে ক্লাব প্রেসিডেন্ট আলী আশরাফ চৌধুরী খালেদ বলেন, চলমান বৈশ্বিক মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রতিনিয়ত রোটারী ক্লাব অব জালালাবাদ এর উদ্যোগে বিপুল পরিমাণ মাস্ক বিতরণ করা হচ্ছে। তিনি বলেন
অবশ্যই আমরা নিজেরা মাস্ক পরব এবং অন্যকে উৎসাহিত করব। প্রেসিডেন্ট বলেন সুবিধাবঞ্চিত অনেকে আর্থিক দিক হিসাব করে একটা মাস্ক কিনতে পিছপা হন তাই আমাদেরও দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো।আমরা যদি সকলে মিলে স্বাস্থ্য বিধি মেনে চলি তাহলে করোনা প্রতিহত করা সম্ভব।
মাস্ক বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি সফিক আহমদ বক্ত, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আবদুল ওয়াদুদ তাপাদার, কোষাধ্যক্ষ রোটারিয়ান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরী, রোটারেক্ট তামিম আহমেদ প্রমূখ। কর্মসূচীতে বিপুল সংখ্যক উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন