শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ মার্চ ২০২২, ২:১৭ অপরাহ্ণ

সিলেট মোবাইল পাঠাগার’র ৭৮০ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

আপডেট টাইম : মার্চ ২৭, ২০২২ ২:১৭ অপরাহ্ণ



শেয়ার করুন

 

সিলেট মোবাইল পাঠাগার’র ৭৮০ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৬ মার্চ) সন্ধা ৭ ঘটিকার সময় নগরীর রায় হোসেন জামে মসজিদ (৩য় তলা), ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা, সিলেট মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট মোবাইল পাঠাগারের সচিব ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সচিব মোঃ শমসের আলী। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি বিশিষ্ট সংগঠক অধ্যাপক দেওয়ান এ. এইচ মাহমুদ রাজা চৌধুরী।

সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য ছড়াকার আবদুল কাদির জীবনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোবাইল পাঠাগারের সহসভাপতি, কলামিস্ট ও কবি সালেহ আহমদ খসরু, সাহিত্য সম্পাদক কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন মোবাইল পাঠাগারের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।

সভায় উপস্থিত ছিলেন, নাট্যকার ও কবি ছয়ফুল আলম পারুল, কবি জুবের আহমদ সার্জন, কবি সাজিদুর রহমান, শিল্পী আব্দুর রহমান পারবেজ, গীতিকার বাহা উদ্দিন বাহার, গীতিকার সম্রাট জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুর রশিদ, তাপাদার জান্নাতুল জাহরা প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

শেয়ার করুন