শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ মার্চ ২০২২, ১০:৪২ অপরাহ্ণ

ছাতকে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : মার্চ ১৬, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি:

ছাতকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, আবুল হাসনাত, আবু বক্কর সিদ্দিক, নূরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির, একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, নোয়াকোট বিজিবি ক্যাম্প কমান্ডার মোরশেদ আলম প্রমুখ। একই দিনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। সভায় পুলিশ পরিচয়ে বিকাশ প্রতারনা ও সম্প্রতি ঘটে যাওয়া উপজেলার সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের প্রভাষকের উপর হামলার বিষয়টি প্রাধান্য পায়।

শেয়ার করুন