,

22 February 2022, 9:45 PM

আরব আমিরাত যেতে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে লাগবে না করোনা টেস্ট

আপডেট টাইম : February 22, 2022 9:45 PM



শেয়ার করুন

আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে পিসিআর টেস্টে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ইউএইগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

বেবিচকের এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের একটি বড় অংশের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন