শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ ফেব্রুয়ারি ২০২২, ৭:২২ অপরাহ্ণ

জেলহত্যার আসামি খায়রুজ্জামানকে দেশে আনার কাজ চলছে

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০, ২০২২ ৭:২২ অপরাহ্ণ



শেয়ার করুন

মালয়েশিয়ায় গ্রেফতার জেলহত্যা মামলার আসামি ও সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে তাকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দেশে ফিরে আসতে বলা হলেও তিনি ফেরেননি। বিএনপি সরকারের আমলে বঙ্গবন্ধু হত্যা মামলার চার্জশিট থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। কিন্তু অধিকতর তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। কিন্তু তখন তিনি দেশে ফেরেননি।
এর আগে বুধবার সকালে কুয়ালালামপুরে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে। এক দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বাস করছেন অবসরপ্রাপ্ত মেজর এম খায়রুজ্জামান।

১৯৭৫ সালের জেল হত্যা মামলার অভিযুক্ত আসামি ছিলেন তিনি। পরবর্তীতে খালাস পেয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালয়েশিয়ার হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে তাকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে কুয়ালালামপুরেই থেকে যান খায়রুজ্জামান। সংগ্রহ করেন জাতিসংঘের শরণার্থী কার্ড।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন