শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ জানুয়ারি ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ

যারা নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা দেশদ্রোহী :- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড,হাছান মাহমুদ

আপডেট টাইম : জানুয়ারি ২৮, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ



শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন,যারা টাকা পয়সা খরচ করে বিদেশিদের কাছে নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা মুলত দেশদ্রোহী।
মন্ত্রী আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন। এপ্রসঙ্গে মন্ত্রী বলেন,দেশের সার্বিক উন্নয়নে দেশ ও বিদেশের মানুষ যখন খুশি, কিন্তু বিএনপি জামাতের মিত্ররা এতে খুশিনা,তারা আতংকিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত টানা ১৩ বছরে প্রতিটি ক্ষেত্রে দেশ যখন এগিয়ে যাচ্ছে,প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয় হয়েছে,গ্রাম শহরে পরিবর্তন হয়েছে।দেশে এখন আর আগেরমতো কুড়ে ঘর নেই,কাঁদা মাঠির রাস্তা নেই সর্বত্রে পিচঢালা পথ,দেশে এখন নুন্যতম মজুরীতে শ্রমিক পাওয়া যায়না,১০-১২ বছরপর যারা বিদেশ থেকে দেশে আসলে এখন আগের মতো আর কোন চিত্র দেখতে পায়না সর্বত্রে দেখে শুধু উন্নয়ন আর পরিবর্তন। মন্ত্রী বলেন, এটা শুধুমাত্র শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে সম্ভব হয়েছে।তিনি বলেন, বিএনপি এসব না দেখে দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে। দেশের রপ্তানি-উন্নয়ন ও দেশের সুনাম যাতে ক্ষুন্ন হয় সেজন্য টাকা পয়সা খরচ করে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।মন্ত্রী বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই সাক্ষর করে চিঠি লিখেছেন মার্কিন যুক্তরাষ্টের বিভিন্ন ডিপার্টমেন্টে তারা যেন বাংলাদেশকে সাহায্যের বিষয়টি পুণঃ মুল্যায়ন করে। তিনি প্রশ্ন রেখে বলেন,একটি দলের মহাসচিব কিভাবে এসব কাজ করতে পারেন? এরা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে, এরা আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। এরা দেশ বিরোধী। দেশদ্রোহী। এদের বিরুদ্ধে দেশপ্রেমিক সকল শক্তিকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার ও আহবান জানান তিনি। মন্ত্রী নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সকল দলকে নিয়ে পৃথক সংলাপের আয়োজন করেছেন। সেই সংলাপে অনেক রাজনৈতিক দল,সামাজিক সংগঠন,সুশীল সমাজ অংশগ্রহণ করে। কিন্তু সেটাতেও বিএনপি যায়নি। তারা নির্বাচনেও না, সংলাপেও না, কারণ বিএনপি এখন ‘না’ রোগে আক্রান্ত হয়ে গেছে। সব কিছুতে না। তিনি বলেন নির্বাচন কমিশন আইন আমাদের প্বার্শবর্তী দেশগুলো ছাড়াও উন্নত অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে নির্বাচন কমিশন গঠন আইন আরও উন্নত চিন্তায় সার্চ কমিটি রেখে স্বচ্ছ করে করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী ইউপি নির্বাচন প্রসঙ্গে বলেন, চলমান ইউপি নির্বাচনে যেখানে আওয়ামীলীগ বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় অবস্থানে হয়েছে দলের বিদ্রোহী প্রার্থী আর যেখানে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় হয়েছে দলীয় প্রার্থী। এতে প্রমাণিত হয় আওয়ামীলীেগর বিকল্প আওয়ামীলীগই। বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করেছিল,তবে বেনামে অংশগ্রহণ করে। জাতীয় পার্টি তো স্বনামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারা হাতেগুনা কয়েকটায় বিজয়ী হয়েছে। কিন্তু ফলাফলে দেখা গেছে আওয়ামীলীগ বেশির ভাগ বিজয়ী হয়েছে। সেটা দলের হোক বা বিদ্রোহী হোক।এসময় মন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,তৃণমূলের নেতাকর্মীটা দলের প্রাণ,দলের নেতাকর্মীদের ত্যাগের জন্যই আজ আওয়ামীলীগ বার বার ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করার সুযোগ হয়েছে,তাই দেশে যে এত উন্নয়ন হচ্ছে সেটি বেশি বেশি করে প্রচার করতে হবে। শুধু সেলফি তুলে ফেসবুকে দিলে হবে না,সেইসাথে সরকারে উন্নয়নের স্বচিত্র তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এপ্রসঙ্গে মন্ত্রী বলেন,দেশের সাড়ে ৮ কোটি মানুষ এখন ফেসবুক ব্যবহার করে। গাড়িতে, বাসে, ট্রেনে সর্বত্রে বসেও ফেসবুক দেখে। সুতরাং আমাদের এই সহজ মাধ্যমটাকে গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। তিনি বলেন, বিএনপি এখন বুঝতে পেরছে যে জনগণ তাদের কাছ থেকে সরে গেছে। তাই সরকারের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। তাই আমাদের নেতাকর্মীদের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে সেগুলোকে মিথ্যা প্রমাণ করা এবং সরকারের উন্নয়ন বেশি বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরতে হবে।তিনি দলীয় নেতাকর্মীদেরকে আরও বেশিকরে বিনয়ী হয়ে মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করারও আহবান জানান। এসময় মন্ত্রী সিলেটে দ্রুত সময়ের মধ্যে একটি পুর্ণাঙ্গ টিভি স্টেশন স্হাপনেরও ঘোষনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহনাগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন