24 January 2022, 12:54 AM
২০২১ সালে অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরনের মাধ্যমে প্রসংশনীয় অবদানের জন্য ফয়সাল মাহমুদ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট কে “রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম-সেবা” প্রদান করা হয়।
ফয়সাল মাহমুদ, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহানগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করণ, সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন) পরিচালনার মাধ্যমে বাংলাদেশ পুলিশসহ সর্বমহলে প্রসংশীত হয়েছেন। আজ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন তাকে “রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম-সেবা” প্রদান করেন।