শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ ডিসেম্বর ২০২১, ৯:০৭ অপরাহ্ণ

সিলেট এস ও এস শিশু পল্লীতে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

আপডেট টাইম : ডিসেম্বর ৫, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ



শেয়ার করুন

শিশু নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধের অংশ হিসেবে এস ও এস সামাজিক কেন্দ্র সিলেটের উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক এক সচেতনতা মূলক আলোচনা সভা ৫ ডিসেম্বর রবিবার দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী সিলেটে অনুষ্ঠিত হয়।
এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট এর প্রোগ্রাম অফিসার ও ইনচার্জ তান্বীর আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী। অনুষ্ঠানে দয়ামীর ইউনিয়নের বিভিন্ন কমিউনিটির পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর ৮০ জন শিশু ও কেয়ারগিভার ও এস ও এস কো-ওয়ার্কারগণ এতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ইউসুফ আলী বলেন, এস ও এস শিশু পল্লী শিশুদের জন্য এমন একটি যতœশীল ও নিরাপত্তামূলক পরিবেশ সৃষ্টি ও তা অক্ষুন্ন রাখার জন্য প্রতিশ্রæতিবদ্ধ। যা এর প্রকৃত মূল্যবোধের উন্নয়ন ঘটায় এবং শিশু নির্যাতন ও শোষণ প্রতিরোধ ও মোকাবিলা করে।
অনুষ্ঠান শেষে কর্মসূচীর অন্তর্ভূক্ত যে সকল শিশুর পড়াশুনার জন্য তাদের পরিবারে বসে পড়া-শুনা করার কোন ব্যবস্থা নেই এমন ৮০ টি পরিবারের জন্য প্রতিটি পরিবারে ০১ টি পড়াশুনার টেবিল ও ০২ টি করে চেয়ার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন