বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ আগস্ট ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ

সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম

আপডেট টাইম : আগস্ট ১৮, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ



শেয়ার করুন

প্রশাসনে আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে উপসচিব পদমর্যাদায় থাকা সারওয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সোমবার (১৮ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ ঘোষণা করা হয়।

২৭তম বিসিএস (প্রশাসন ক্যাডার) কর্মকর্তা সারওয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। সিনিয়র সহকারী সচিব থাকাকালে তিনি তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে জনগণের প্রশংসা কুড়ান। তবে ২০২০ সালের ৯ নভেম্বর তাকে হঠাৎ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।

সারওয়ার আলমের এই নিয়োগ প্রশাসনে তার অভিজ্ঞতা ও পূর্বসাফল্যের প্রতি আস্থার প্রতিফলন। সিলেটের জেলা প্রশাসক হিসেবে তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন