বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ আগস্ট ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ

বিশ্বনাথে মৎস্য সপ্তাহের আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেট টাইম : আগস্ট ১৮, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ



শেয়ার করুন

“অভয় আশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ প্রতিনিধি জানান, সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায় বিশ্বনাথ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সাপ্তাহ -২০২৫ বাস্তবায়ন কমিটি এসব কর্মসূচির আয়োজন করেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে উপজেলা পরিষদের পুকুরে রুই ও কাতলা জাতের প্রায় ১৫ কেজি মাছ অবমুক্ত করা হয়।

আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এবাদুর রহমান ও গীতা পাঠ করেন ফুল রানী ভট্টাচার্য। উপজেলার সিনিয়র মৎস্য অফিসার স্বপন কুমার ধরের সভাপতিত্বে ও সহকারী ফেরদৌসী বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ। এসময় বক্তব্য রাখেন মৎস্য উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক, দিলদার খান ও উপজেলা মৎস্যজীবী সমিতির সদস্য আলা উদ্দিন, মৎস্য উদ্যোক্তা মোঃ দিলদার খান এবং মৎস্যজীবি আবু বক্কর সিদ্দিকী।

পরে উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদন খাতে বিশেষ অবদান রাখায় দিলদার খান ও মোহন মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন