,

17 August 2025, 6:19 PM

বর্ণমালার ৮ম বর্ষপূর্তি ও শিক্ষক সংবর্ধনা

আপডেট টাইম : August 17, 2025 6:19 PM



শেয়ার করুন

দেশের অন্যতম সফটওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লিমিটেডের জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান অটোমেশন সফটওয়্যার ‘বর্ণমালা’র ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ‘বেস্ট টিচার অব দ্য ইয়ার ২০২৫’ সম্মাননায় ভূষিত ১৫ গুণী শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, সিলেট শহরের জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সেন্টারে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসথ্রি টেকনোলজি বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্ণমালার কর্ণধার, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো: ইয়াহইয়ার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাহবুবুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাজিদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেইন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান এবং শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুদাচ্ছির আলম প্রমুখ।

শিক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনবদ্য অবদান রাখায় ‘বেস্ট টিচার অব দ্য ইয়ার ২০২৫’ সম্মাননা পেয়েছেন দেশের ১৫ গুণী শিক্ষক। সম্মানিত শিক্ষকদের তালিকায় রয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলার মুগুজী মাস্টার ছোবহান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান, চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ আহমেদ, নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলার জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, সিলেট জেলার কানাইঘাট উপজেলার বীরদল এন. এম. একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক, সিলেট জেলার ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফ আলী, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হাজি রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আল আমিন, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল ইসলাম এবং জয়পুরহাট জেলার সদর উপজেলার জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইয়াহইয়া জানান, প্রথমবারের মতো সংক্ষিপ্ত পরিসরে এই আয়োজন করা হলেও আগামী বছর থেকে ৬৪ জেলায় বিস্তৃত পরিসরে নিয়মিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। উল্লেখ্য, এমএসথ্রি টেকনোলজি বিডি গত ৮ বছর ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সফটওয়্যার ও আইটি সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় ওয়েব-ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘বর্ণমালা’ সিলেট বিভাগসহ সারাদেশে বহুল ব্যবহৃত হচ্ছে। এই সফটওয়্যার ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনা, শিক্ষার্থী ভর্তি, আর্থিক ব্যবস্থাপনাসহ সকল কার্যক্রম নিখুঁতভাবে সম্পাদন করা সম্ভব। বর্তমানে প্রায় পাঁচ শতাধিক প্রতিষ্ঠানে বর্ণমালা সফটওয়্যার সক্রিয় রয়েছে এবং স্বল্প খরচে মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন