শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ জুলাই ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ

সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের বরণে প্রস্তুতি

আপডেট টাইম : জুলাই ২০, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ



শেয়ার করুন

আগামী ২৫ জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের বরণ করতে প্রস্তুত হচ্ছেন সিলেটবাসী। এই উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং সিলেট জেলার নবগঠিত কমিটির উদ্যোগে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সংগঠক শিব্বির আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিক ভাইদের অধিকার নিশ্চিত করতে তাদের সাথে নিয়েই কাজ করে যাবে ইনশাল্লাহ। শ্রমিক ভাইদের কেবল শ্রমিক হিসেবে না দেখে মানুষ হিসেবে তাদের মূল্যায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পরেই সবচেয়ে বেশি অবদান ছিল শ্রমিক ভাইদের। তাই বর্তমান সরকারের উচিত তাদের আনুষ্ঠানিকভাবে যথাযথ ও যোগ্য মর্যাদা দেওয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক আলী হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ। তিনি অনুষ্ঠানে সবাইকে শ্রমিক ভাইদের স্বার্থের জন্য কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক উইংয়ের যুগ্ম সংগঠক লুকমান আহমেদ হৃদয়, মুঈনুদ্দিন আহমদ, আব্দুল্লাহ, শামীম আহমেদ, অলী আহমদ সহ আরো অনেক নেতাকর্মী। উপস্থিত সবাই শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন