,

14 March 2025, 5:14 AM

জৈন্তাপুরে শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটো ও ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট টাইম : March 14, 2025 5:14 AM



শেয়ার করুন

ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি: ফাগুনের শেষ সময়ে জৈন্তাপুর উপজেলায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির তাণ্ডবে ঘরের টিন ফুটো হওয়া সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের তীব্র রোদের পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে পশ্চিম আকাশে গর্জন শুরু হয় এবং রাত ৯:৩০ মিনিট থেকে প্রায় ৩০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়। এতে উপজেলার ফতেপুর ইউনিয়ন, চিকনাগুল ইউনিয়ন এবং গোয়াইনঘাট উপজেলার কিছু এলাকায় ব্যাপক ক্ষতি সাধিত হয়।

শিলাবৃষ্টির প্রভাবে অনেক পরিবারের টিনের চালা ফুটো হয়ে গেছে, যা এখন বৃষ্টির পানি সরাসরি ঘরে প্রবেশের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাটপাড়া গ্রামের আব্বাস উদ্দিন বলেন, “আমার ঘরের টিন ফুটো হয়ে গেছে। এখন বাইরে পানি পড়ার আগেই আমার ঘরে পানি পড়বে। শুধু আমার নয়, আমার এলাকার অনেক পরিবারের একই অবস্থা। টিনের চালা ও ফসলের মাঠ শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের দ্রুত সহায়তা কামনা করেছেন। শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে।

 

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন