বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ জুন ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ

হাওরের জীববৈচিত্র রক্ষা করতে হবে : নাজমুল আহসান

আপডেট টাইম : জুন ৩, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ



শেয়ার করুন

পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, হাওরের জীববৈচিত্র রক্ষা করতে হবে। পর্যটনকে রক্ষা করতে হবে। প্রকৃতি ও পরিবেশ কে ধ্বংস না করে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে হাওর উন্নয়নে এগিয়ে আসতে হবে।

নাজমুল আহসান সোমবার সিলেটে “হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদকরণের জন্য সমন্বিত সমীক্ষা” শীর্ষক প্রকল্প মতবিনিময় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসন, সিলেট এর সহযোগিতায় বাংলাদেশে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ও ইন্সটিটিউট অফ ওয়াটার মডেলিং (আই ডব্লিউ এম) এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম,
অধিদপ্তরের মহাপরিচালক(যুগ্ম সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কামরুল ইসলাম। ।বিষয়ের উপর সমীক্ষা প্রতিবেদন তুলে ধরেন, আই ডব্লিউ এম এর পরিচালক(সমীক্ষা উপস্থাপক) গৌতম চন্দ্র দেব।সভায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেটের সিভিল সার্জন ডা: মো. নাসির উদ্দিন,সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসাইন আল মো. জুনায়েদ,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবুল কাসেম প্রমুখ।

সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত কর্মশালায় মন্ত্রনালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নির্বাহী প্রকৌশলী(পাউবো), বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষকবৃন্দ,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ , সাংবাদিক নেতৃবৃন্দ,উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, পরিবেশ বিষয়ক এনজিও কর্মকর্তাবৃন্দ,পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কৃষকবৃন্দ সহ সরকারী অন্যান্য দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন