শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ মে ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ

সিকৃবিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

আপডেট টাইম : মে ৩০, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আলোচনা সভায় সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, “স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তবে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলাবিহীন ঝুড়িকে পূর্ণ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।” আলোচনায় উল্লেখ করা হয় যে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও মহান মুক্তিযুদ্ধের বীর সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তাঁর নেতৃত্বেই দেশে রাজনৈতিক বহুমাত্রিকতার ভিত্তি রচিত হয়। তিনি মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছেন এবং দেশের জন্য আত্মমর্যাদাসম্পন্ন এক রাজনৈতিক দর্শন সৃষ্টি করেছেন, যা আজও প্রাসঙ্গিক।

শেয়ার করুন