৭ মে ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মাজেদুল ইসলাম নাঈম সম্প্রতি দুটি জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছেন।
১৬তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৫-এ তিনি লাইন ফলোয়ার রোবট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন এবং ১৫,০০০ টাকা পুরস্কার লাভ করেন। এছাড়া, ৩০ এপ্রিল খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি আয়োজিত সাই-ফাই ফেয়ার ২০২৫-এ ফাস্ট লাইন ফলোয়িং রোবট বিভাগে রানার-আপ হিসেবে ১০,০০০ টাকা পুরস্কার অর্জন করেন।
লিডিং ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দীন এবং ইইই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. নিয়াজ মোরশেদুল হক মাজেদুলের এই অসাধারণ সাফল্য ও অধ্যবসায়ের জন্য তাকে অভিনন্দন জানান।
মাজেদুলের এই অর্জন ইইই বিভাগ এবং সমগ্র লিডিং ইউনিভার্সিটির জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করা হয়।