শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ এপ্রিল ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ

কানাইঘাটে পুলিশের অভিযানে ২১ বোতল মদ সহ গ্রেফতার ১

আপডেট টাইম : এপ্রিল ২৪, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর দিক-নির্দেশনায় অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ, মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল (রবিবার) রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন সুরইঘাট বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কানাইঘাট থানা পুলিশ কর্তৃক কানাইঘাট কালিনগরের নাহিদ আহমদের ছেলে রুবেল আহমদ (২৯)’কে ২১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। মামলা নং- ২০, তারিখ- ২৪/০৪/২৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ২৪ (খ)। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ইন্সপেক্টর শ্যামল বণিক।

শেয়ার করুন