১৯ জানুয়ারি ২০২৩, ৭:৫১ পূর্বাহ্ণ
ওসমনীনগর প্রতিনিধিঃ
ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের ইছহাক – ছমিরুন্নেছা চৌধূরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে পাগড়ী প্রদান করা হয়।
এ উপলক্ষে (১৮ জানুয়ারী ২০২৩ ইং) বুধবার মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হলে সেখানে আলহাজ্ব মোঃ ফারুক আহমদ’র সভাপতিত্ত্বে পাগড়ী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা গিয়াস উদ্দিন চৌধূরী ছাহেব জাদায়ে ফুলতলি।
বিশেষ অতিথি আলহাজ্ব মাওলানা মোঃ রফিক আহমদ, মাওলানা নজরুল ইসলাম মাজহারী।
মাদ্রাসা প্রতিষ্টাতা ও অনুষ্টানের উদ্বোধক, আলহাজ্ব লদু মিয়া চৌধূরী, মোঃ বেদার মিয়া চৌধূরী , মোঃ দিদার মিয়া চৌধূরী।যুক্ত রাজ্যে প্রবাসী মোয়াজিল মিয়া, ও মোঃ তাহমিদ মিয়া প্রমূখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের পাগড়ী পরিয়ে দেন মাওলানা গিয়াস উদ্দিন চৌধূরী ফুলতলি।