৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ অপরাহ্ণ
নিউজ ডেস্ক :: ০৯ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১০ টায় রিকাবীবাজারস্হ কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে. এল ভৌমিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
সম্মেলনে ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সিলেট জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপীকাশ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অরুন দেবনাথ সাগর, এবং মহানগর কমিটির সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক চন্দন দাশ নির্বাচিত হওয়ার ফুলেল শুভেচছা জ্ঞাপন করা হয়।