,

19 May 2022, 8:14 PM

গোয়াইনঘাটে একই পরিবারের ২ জনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট টাইম : May 19, 2022 8:14 PM



শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি :– সিলেটের চারিদিকে যখন বন্যার মহাপ্লাবানে ভাসছে ঠিক সেই মুহূর্তে অমানিশার চাঁদ। চারদিক যখন থই-থই পানি ঠিক সেই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং (সদর) ইউনিয়নের তারুখাল (লাঠি) গ্রামের সুরমান আলীর পরিবারের উপর। পেটের তাড়নায় গত ১৫ মে রবিবার বাড়ি থেকে বের হয়ে পুনরায় রাতে অপরাপর ভাই সহ সন্ধ্যায় নৌকা যোগে বাড়ি ফিরছিলেন কিন্তু পথিমধ্যে ঢালার পার নামক স্থান আসা মাত্র বিকট বজ্রপাতে ভীত হয়ে নৌকা থেকে পড়ে নিখুঁজ হয়েছিলেন। অনেক খোঁজাখুজির পরও তাকে খুঁজে পাওয়া যায় নি। সাথে সাথে পুলিশ কে জানালে পরদিন থানা পুলিশের সেকেন্ড অফিসার এস আই প্রলয় রায় এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন। অনেক খোঁজাখুজির পর তাকে অধ্য ১৯মে বৃহস্পতিবার বেড়িবিল হাওরে তার মরদেহ পানিতে ভাসলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়েছে। অপরদিকে মারা যাওয়া সুরমান আলীর শুশুর ইসমাঈল আলী উজা অধ্য বিকাল তিন ঘঠিকার সময় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। এদিকে স্বামী ও পিতাকে হারিয়ে মূর্ছা যাচ্ছেন সুরমান এর স্ত্রী হাজেরা আক্তার ডলি। গত পনেরো দিন পূর্বে তার কোলে একটি শিশুর জন্ম হয়। একই পরিবারের দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুইজনের মৃত্যু নিয়ে সার্বিক ব্যবস্থাপনায় হীমশিম খাচ্ছে পরিবার। পাড়া প্রতিবেশী ও এলাকাবসীকে উক্ত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মানবিক টিম পশ্চিম জাফলং এর উদ্যোক্তা সুলেমান আহমদ সিদ্দিকী। অপরদিকে লাশের পচন ধরায় লাশটি উসমানীর ফরেনসিক এর বাহিরে একটি লেগুনাতে রাখা হয়েছে, আগামী কাল সকাল দশটায় ময়নাতদন্তের কাজ শেষ হবে। অপরদিকে লাশের খুজ নিতে ওসমানী মেডিকেলে ছুটে যান প্রভাষক আবুল কালাম আজাদ ও সাংবাদিক আমির উদ্দিন।

শেয়ার করুন