২১ জানুয়ারি ২০২৩, ৫:৪৬ অপরাহ্ণ
২০ জানুয়ারি, রোজ শুক্রবার, সকাল ১১ ঘটিকায়, সৈয়ারপুরস্থ সৎসঙ্গ প্রার্থনা কেন্দ্রে, তরুণ সনাতনী সংঘ (টিএসএস), মৌলভীবাজার পৌর শাখার নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও প্রথম নিয়মিত সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টিএসএস, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি গৌরাপদ রায় রাজু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিএসএস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পবলু দত্ত, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টিএসএস, সদর উপজেলা শাখার সভাপতি গোবিন্দ মল্লিক, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টিএসএস, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক স্বরুপানন্দ রায় ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ঝলক চন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএসএস, মৌলভীবাজার পৌর শাখার সভাপতি প্রলয় বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন টিএসএস মৌলভীবাজার জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা মাধুরি দেব, সদস্য সন্তোষ দেব, সদর উপজেলার অর্থ বিষয়ক সম্পাদক রাজু পাল সহ টিএসএস পৌর শাখার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ। নবগঠিত পৌর কমিটির সকল সদস্য মন্ডলি টি এস এস এর শপথ গ্রহণ করে আদর্শ পালনে প্রতিস্তুতি গ্রহণ করেন ও জয় টি এস এস স্লোগান এর মাধ্যমে অনুষ্ঠান সমাপনী করা হয়।