,

19 May 2022, 7:53 PM

জৈন্তাপুরে বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক গোলজার আহমদ হেলাল

আপডেট টাইম : May 19, 2022 7:53 PM



শেয়ার করুন

জৈন্তাপুরে অসহায় পানিবন্দী বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ হেলাল।গতকাল বুধবার রাতে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা জামিল বিন মোজাফফর,রুপালী লাইফ ইন্সুরেন্স এর জৈন্তাপুর উপজেলার ব্রাঞ্চ ম্যানেজার দুলাল আহমদ ইমন, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ ফটোগ্রাফার হোসেইন মিয়া, সোলেমান আহমদ প্রমুখ। রিলিফ বিতরণকালে গোলজার আহমদ হেলাল বলেন, ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় ঠেকাতে সম্মিলিত ভাবে দূর্যোগ মোকাবেলায় কাজ করতে হবে।তিনি দল মত নির্বিশেষে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন