,

18 May 2022, 11:09 PM

ছাতকে পেপার মিল হাই স্কুলের বন্যাশ্রয় কেন্দ্রে এমপি মানিকের শুকনো খাবার বিতরণ

আপডেট টাইম : May 18, 2022 11:09 PM



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি:

ছাতকে বন্যা আশ্রয় কেন্দ্রে থাকা অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।এ সময় তিনি আশ্রয় কেন্দ্রে থাকা অসহায় মানুষের সাথে কথা বলে তাদের খোঁজ-খবর নিয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগের সময় সবাইকে ধৈর্য ধারণ করতে ও বলেন তিনি। মুহিবুর রহমান মানিক এমপি বুধবার (১৮মে) সকালে বন্যা কবলিত হয়ে ছাতকের এস পিপিএম উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের মধ্যে চিড়া,মুড়ি,গুড় সহ শুকনো খাবার বিতরণ করেছেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা ছাড়াও ছাতক পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইশতিয়াক আহমেদ তানভীর, পৌর মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া,আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন