২৫ এপ্রিল ২০২২, ১২:১৯ পূর্বাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি ::
ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যােগে দয়ামীর ইউনিয়নের খাগদিওর ইসলামীয়া মাদরাসায় স্থানীয় ৮৭২ জন লোকের মধ্যে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরন করা হয়।
রবিবার ( ২৪ এপ্রিল ২০২২ ইং ) নগদ অর্থ বিতরণ কালে ফাউন্ডেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান আছকিরের সভাপতিত্বে এবং মাহফুজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এস টিএম ফখর উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন , দয়ামীর ইউপি সদস্য আফরোজ আলী , সেবুল আহমদ, খন্দকার বাজার ইউপি সদস্য তারা মিয়া , সমাজ সেবক স্বাস্থা মিয়া , আবরার মস্তফা খান, শাহজাহান আহমদ, মোহাদ্দিস নুরুল ইসলাম,আবুল হুসেন,মাস্টার হাবিব আলী প্রমূখ।