২৪ এপ্রিল ২০২২, ২:৫৮ পূর্বাহ্ণ
কথা: আজাদ ইবনে ছানাওর
[শ্রুত্যাক্ষরবৃত্ত]
ইদ মোবারক ইদ মোবারক ইদ এসেছে ওই
আজকে দাবি ইদ-সালামি সেই আশাতে রই।
আমরা শিশু কোমলমনা
ফুলপাখিদের মতো
অল্পতে পাই আনন্দ খুব
খুশি অবিরত।
ইদ-জামাতে সবাই যাবো এক পরিবার হই’
আজকে দাবি ইদ-সালামি সেই আশাতে রই।
দাও ইদিটা! চাই ইদিটা! আব্বু-আম্মু কই?
দাও ইদিটা! চাই ইদিটা! দাদা-দাদি কই? ঐ
ইদের দিনে এমন সাজে-
সাজবো যে সবাই
বসন্ত-সাজ মাখবো গায়ে
নাই ভেদাভেদ নাই।
আমরা সবাই সবার বন্ধু কেউ তো শত্রু নই
আজকে দাবি ইদ-সালামি সেই আশাতে রই।
দাও ইদিটা! চাই ইদিটা! ফুপা-ফুপি কই?
দাও ইদিটা! চাই ইদিটা! চাচা-চাচি কই? ঐ
সহজ-সরল মুখের ভাষায়
আত্মতৃপ্তি পাই
মা ও মাটির স্বাদও গন্ধের
গাই গুনগান গাই।
সেই মাটিতে ইদ এসেছে, খুশির বার্তা লই’
আজকে দাবি ইদ-সালামি সেই আশাতে রই।
দাও ইদিটা! চাই ইদিটা! নানা-নানি কই?
দাও ইদিটা! চাই ইদিটা! মামা-মামি কই? ঐ
____________________________________

লেখক: কবি, ছড়াকার ও গীতিকার।