,

20 April 2022, 12:57 AM

বিশ্বনাথে বদর দিবস উপলক্ষে গুনীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল

আপডেট টাইম : April 20, 2022 12:57 AM



শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি:

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ধীতপুর ইকবালপুর দারুচ্ছুন্নাহ লতিফিয়া দাখিল মাদ্রাসায় গুনীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি চন্দন মিয়ার সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মানিক, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হাবিবুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এখলাছুর রহমান। মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ লাহিন আহমদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ফজলু মিয়া ও জাবেদ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন