,

17 April 2022, 10:33 PM

ছাতকে এসপিপিএম উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : April 17, 2022 10:33 PM



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি:

ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয়ের স্কাউটস ইউনিট ও বিএনসিসি প্লাটুনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসতিয়াক রহমান তানভীর। প্রধান শিক্ষক হারাধন তালুকদারের সভাপতিত্বে ও বিএনসিসি’র প্লাটুন কমান্ডার তমাল পোদ্দারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাইদ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, ছাতক সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক বাকের হোসেন হাওলাদার, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মফিজুল ইসলাম, মল্লিকপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, সিসিএফ উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন কমান্ডার দিলিপ মজুমদার, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, এক্সক্যাডেট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা ইউনিটের সভাপতি হুসেন আহমদ, শিক্ষক পংকজ কুমার দাস, অজয়কৃষ্ণ পাল, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, ব্যবসায়ী জসিম উদ্দিন, জাকির হোসেন, শিক্ষক অঞ্জন কুমার দাস, মাহবুব হোসেন, ছালেক মিয়া, একরাম উদ্দিন, আশিষ চৌধুরী, পাবেল আহমদ, জিয়াউল হক পাপ্পু, শ্রমিক নেতা শাফায়েত আহমদসহ স্কাউটস ও বিএনসিসি ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন শিক্ষক মাওলানা বিলাল আহমদ।

শেয়ার করুন