বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ এপ্রিল ২০২২, ৩:৪৯ অপরাহ্ণ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভা ও বুদ্ধিজীবি স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : এপ্রিল ৯, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ



শেয়ার করুন

নূরুদ্দীন রাসেল :: আজ ৯ এপ্রিল শনিবার সিলেট নগরীর মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড এর কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন-এডভোকেট কিশোর কুমার কর,এডভোকেট মো.শামসুল ইসলাম,অধ্যক্ষ শামছুল ইসলাম,কবি ওয়ালি মাহমুদ,শিশু সাহিত্যিক ছড়াকার ও গীতিকার সিরাজ উদ্দিন শিরুল,বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হুসেন,বীর মুক্তি যোদ্ধা ক্ষীরোদ মোহন দাস,বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়,সংগঠক মনোজ কাপালি মিন্টু,বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,রাকেশ সরকার,বীর মুক্তিযোদ্ধা প্রীতি কৃষ্ণ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল,মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ,মো.আব্দুল কাদির,এসএমএইচ বিশ্বাস পারভেজ,মোহাম্মদ আলম,আমিনুর রহমান পাপ্পু,অমলেন্দু দাস,রজনী কান্ত দাস,আব্দুস সালাম প্রমুখ।

সভায় আলোচনা করা হয়,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট জেলা ও মহানগর কমিটি যথাশীঘ্রই গঠনের সিদ্ধান্ত হয়।

সভা শেষে সিলেট নগরীর চৌহাট্রায় শহীদ বুদ্ধিজীবি স্মৃতি সৌধে শহীদ বুদ্ধিজীবি ডাক্তার শামসুদ্দিন আহমদ,শহীদ লে: কর্ণেল ডাক্তার জিয়াউর রহমান,ডাক্তার শ্যামল কান্তি লালা,কুরবান আলী এবং মাহমুদুর রহমান ১৯৭১ সালের ৯ এপ্রিল এই দিনে তাঁরা শহীদ হন।তাঁদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পাঞ্জলী অর্পণ করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন