রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ মার্চ ২০২২, ৮:৪০ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জের ২য় দক্ষিণ ভাগ পলিতাফর মিডবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

আপডেট টাইম : মার্চ ২৭, ২০২২ ৮:৪০ পূর্বাহ্ণ



শেয়ার করুন

খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি শৃংখলাবোধও শেখায়
—রেহান উদ্দিন রায়হান

সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী রোটারিয়ান প্রভাষক রেহান উদ্দিন রায়হান বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি শৃংখলাবোধও শেখায়। খেলাধুলার মাধ্যমে সমাজের যুব সমাজ কে অগ্রসর করা যায়।

তিনি গতকাল (২৬ মার্চ) শনিবার গোলাপগঞ্জ উপজেলার ২য় দক্ষিণ ভাগ পলিতাফড় মিডবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশিষ্ট মুরুব্বি সায়াদ আহমদ শুয়াই সভাপতিত্বে দক্ষিণ ভাগ পলিতাফড় নয়াবাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা আইনজীবি সমিতির সহ সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মাদ হুছাইনুর রহমান লায়েছ।

নাফিছা সেভেন স্টার ফুলবাড়ি বনাম পুস্প মুকুল তরুন সংঘ নিমাদল এর মধ্যে এ ম্যাচ হয়।

গোলজার আহমদ হেলাল বলেন, যুব ও ছাত্র সমাজ কে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক, সামাজিক ও পারিবারিক বন্ধনও তৈরী হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম তুহিন (৪নং লক্ষিপাশা ইউনিয়ন), বিশিষ্ট শিক্ষানুরাগী মকসুদুল করিম,বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শাবলু, গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকসুদুল করিম, কুটু চান মিয়া, জইন উদ্দিন, আব্দুল হালিম মিফতাহ, সাদী আহমদ, আব্দুল কাইয়ুম ওলী, মর্তুজা মিয়া প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন,প্রধান রেফারি মইনুল ইসলাম (
যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা রেফারি সমিতি),
সহযোগীতায় ছিলেন শিপলু আহমদ ও মুতলিব আহমদ।
খেলা পরিচালনা কমিটির সদস্যরা হলেন, সাদী আহমদ, আব্দুল হালিম মিফতা, আব্দুল কাইয়ুম (অলি),পারভেজ আহমদ, সাহেল আহমদ, আমিনুল ইসলাম মুন্না, শাহজাহান আহমদ, আরিফ উদ্দিন।

শেয়ার করুন