শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ এপ্রিল ২০২২, ১১:১৭ অপরাহ্ণ

যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী লিটনের পক্ষ থেকে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস চৌধুরী লিটনের পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার জহির পুর গ্রামে স্থানীয় এলাকাবাসিকে নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্টান শুক্রবার ২৯ এপ্রিল বিকেলে অনুষ্টিত হয়।

জগন্নাথপুর থেকে ফিরে শাহ সাজু জানান,
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী লিটনের পরিবারের পক্ষ থেকে তাহার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার জহির পুর গ্রামে স্থানীয় এলাকাবাসিকে নিয়ে ইফতার মাহফিল,আলোচনা সভা ও এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

চেয়ারম্যান হারুনুর রশীদের সভাপতিত্বে ও মোঃ ফখরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চিলাউড়া হলদীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ,সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য সুদীপ দেব, জগন্নাথপুর উপজেলার পৌর সেচ্চাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, পৌর সেচ্চাসেবক লীগের জয়েন্ট সেক্রেটারী জাহাঙ্গীর আলম, আশাকান্দি ইউনিয়ন সেচ্চাসেবকলীগের সভাপতি আজির উদ্দিন,মাসুম আহমদ,ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন,উজ্জল চৌধুরী প্রমুখ।

অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী লিটন বলেন,দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে দেশের মানুষের সেবার মন মানসিকতা নিয়ে দেশে এসেছি,যদি নিজের এলাকার মানুষ আপন জন হিসেবে গ্রহন করে তা হলে তিনি আগামী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহন করার ইচ্চা প্রকাশ করেন এবং তিনি সকলের নিকট দোয়া এবং আর্শীবাদ কামনা করেন।

শেয়ার করুন