শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ ডিসেম্বর ২০২১, ১০:১১ অপরাহ্ণ

ওমিক্রন’ নিয়ে লকডাউন পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ডিসেম্বর ৫, ২০২১ ১০:১১ অপরাহ্ণ



শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: ‘ওমিক্রন’ সংক্রমন বিষয়ে আপতত দেশে লকডাউনের পরিকল্পনা নেই। সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার ওপর জোর দিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) এ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সময় আরো জানান, আন্তঃমন্ত্রণালয় এক সভায় ওমিক্রন সংক্রমণসহ করোনার উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু সিন্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী বিমানবন্দরের ল্যাবকে আরো বড় ও আধুনিকায়ন করা হয়েছে। বিদেশ থেকে আগতদের কোয়ারিন্টিন নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসতে চাইলে অন্তত ৪৮ ঘণ্টার আগের করোনার টেস্টের রিপোর্ট দেখাতে হবে। পূর্বের মতো হাসপাতালগুলোতে কোয়ারিন্টিন ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ সময় মন্ত্রী ‘ওমিক্রন’ রোধে ভ্যাকসিন নিতে ও স্বাস্থবিধি মেনে চলতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বিমান বন্দরে স্ক্যানিং ব্যাবস্থা জোরদার ও ল্যবের আয়তন বাড়ানো হয়েছে।
যেকোন পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির জন্য জেলা শহরে চিঠি দেওয়া হয়েছে। জনবল সংকটে ৮হাজার নতুন নার্স ও ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সংকটকালীন এই মুহূর্তে বিদেশে অবস্থানকারীদের দেশে না আসার ব্যাপারে নিরুৎসাহিত করার আহ্বানও জানান তিনি।
এছাড়া বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা চলছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির সব টিকা আগামী ৩ থেকে মাসের মধ্যে দেশের আসার কথা রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

শেয়ার করুন