,

6 August 2026, 4:30 PM

সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

আপডেট টাইম : August 6, 2026 4:30 PM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি

বৃহস্পতিবার ( ৬আগস্ট ) ভোরে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দিরাই বাসস্ট্রেশনে অভিযান চালিয়ে দুইজনের ব্যাগে তল্লাশী চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃত আসামিরা হলেন ফুল মিয়া(৫০) পিতা- মৃত শুকুর আলী, সাং শ্যামারচর বাজার,থানা- দিরাই, ২ ) আক্তার হোসেন (৪৫) পিতা ওয়ারিছ আলী, সাং আটগাও, থানা- শাল্লা, উভয় জেলা- সুনামগঞ্জ। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দিরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মাদক দমনে আমরা জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছি।

শেয়ার করুন