,

31 July 2026, 12:31 AM

দিরাই কালনী সেতুতে অবৈধভাবে পাথর রাখায় জরিমানা

আপডেট টাইম : July 31, 2026 12:31 AM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ কালনী সেতুর ওপর পাথর স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে নানু মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই ) দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে কালনী সেতুর ওপর পাথর স্তুপ করে রাখার দায়ে ব্যবসায়ী নানু মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসাধারণের চলাচলের রাস্তা বা সেতুতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার অধিকার কারও নেই। এ ধরনের কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী।

ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন