27 July 2026, 11:06 AM
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট সিলেট ইউনিট ও নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড (সি ই এফ) এর আয়োজনে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আইনী সচেতনতা ক্যাম্পেইন এবং যুগল মেলা বৃহস্পতিবার ২3 জুলাই দুপুরে অনুষ্ঠিত হয়।
জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও ব্লাস্ট সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর এডভোকেট আসমা আরা বেগমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শীর্ষেন্দু বিকাশ সেন।
প্যানেল আইনজীবী এডভোকেট রাশিদা সাঈদা খানম, জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফজির আলী , সফিক উদ্দিন,ও মো: জিদ্দার আলী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিনামূল্যে সুবিধাবঞ্চিতদের আইনী সহযোগিতা, সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী, আইনী সহায়তা শালিসের মাধ্যমে পারিবারিক কলহে ভেঙ্গে যাওয়া সম্পর্ক পূন:স্থাপন এর মাধ্যমে উপকারভোগি যুগলদের অভিমত এবং বিভিন্ন প্রতিবন্ধী পরিবারের সদস্যরা তাদের অভিমত ব্যক্ত করেন।
সভায় বক্তারা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর বিনামূল্যে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল নারী ও শিশুদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড ক্যাম্প, পোস্টার ক্যাম্পেইন এবং কাপল ফেয়ার কার্যক্রম শুরু করেছে।
এই কার্যক্রমের মাধ্যমে প্রকল্প এলাকার ১৬টি জেলার ৩২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল নারী ও শিশুদের বিনামূল্যে আইনি পরামর্শ রেফারেলসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সরকারি ও বেসরকারি হেল্পলাইন সম্পর্কে অবগত করা হচ্ছে।
এছাড়াও কোনো বিষয় কারো যদি সালিস বা মামলা করার প্রয়োজন হয় সেই বিষয়ে ও বিনামূল্যে যাবতীয় সকল সহযোগিতা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত সদস্য, সচেতন অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , গ্রীন ডিজাবেল্ড ফাউন্ডেশন, আশার আলো যুব কল্যাণ সংঘ এবং হিজড়া যুব কল্যান সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।