রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ জুন ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ

কৃষি বিপণন অধিদপ্তর নিরাপদ খাদ্য বাজারজাতকরণে ভূমিকা রাখছে —প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

আপডেট টাইম : জুন ৭, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ



শেয়ার করুন

 

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকারের সকল প্রতিষ্ঠান দেশের মানুষের জন্য কাজ করে। কৃষি বিপণন অধিদপ্তর সরকারের অন্যতম দপ্তর। কৃষি প্রধান দেশ হিসেবে এ অধিদপ্তরের গুরুত্ব অপরিসীম। দেশে নিরাপদ খাদ্য বাজারজাতকরণে এই অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান কৃষিবান্ধব সরকারের কাছে কৃষকের মূল্য অনেক বেশি। সরকার কৃষিখাতের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে। আজ (শনিবার) রিকাবী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তিন দিনব্যাপী কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে ‘কৃষি উদ্যোক্তা মেলা- ২০২৬’- এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উদ্যোক্তাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের সব ধরণের সাহায্য করা হবে। উৎপাদিত কৃষিপণ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজাজাতকরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন, কৃষি উদ্যোক্তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের এ অনুষ্ঠান সফল হয়েছে। সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, কৃষি বিপণন অধিদপ্তর যে কোন প্রয়োজনে সবসময় পাশে থাকবে। কৃষিখাতে ইনোভেশন ও নিত্য নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। নতুনত্বের মাধ্যমে কৃষিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে।

কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা এবং হবিগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা রুবেল তালুকদার। এছাড়া অনুষ্ঠানে চার জেলার কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সম্মাননা ও স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন